Posts

Featured Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

Image
  এবার বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের জন্য সাফল্য কামনা করেন এবং উভয় দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। হোয়াইট হাউজ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের উপর ভিত্তি করে যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারষ্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী। আমি আশা করি আপনি নি...

ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image
  বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। এ ছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর তারা সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য,...

মন্ত্রী পরিষদের তালিকা ২০২৬

Image
 রাষ্ট্রপতি – ড. খন্দকার মোশাররফ জাতীয় সংসদের স্পিকার – অ্যাডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী – তারেক রহমান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী – মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী – সালাহউদ্দিন আহমেদ (প্রতিমন্ত্রী: শাহিদ উদ্দিন চৌধুরী অ্যানি) পররাষ্ট্রমন্ত্রী – আমীর খসরু (প্রতিমন্ত্রী: ড. হুমায়ুন কবির) অর্থমন্ত্রী – ড. রেজা কিবরিয়া শিক্ষামন্ত্রী – আনাম এহসানুল হক মিলন (প্রতিমন্ত্রী: সাঈদ আল নোমান) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী – মো. আসাদুজ্জামান তথ্যমন্ত্রী – ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (প্রতিমন্ত্রী: ড. মাহদি আমিন) পরিকল্পনামন্ত্রী – ড. আবদুল মঈন খান বাণিজ্যমন্ত্রী – আব্দুল মুখতাদির শিল্পমন্ত্রী – আব্দুল আউয়াল মিন্টু নৌপরিবহন মন্ত্রী – মেজর হাফিজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী – নজরুল ইসলাম খান পানি সম্পদ মন্ত্রী – আসাদুল হাবিব দুলু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী – ফজলুর রহমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী – আমানউল্লাহ আমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী – জোনায়েদ সাকি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী – ড. এ. জেড. এম. জাহিদ যুব ও ক্রীড়া মন্ত্রী...

স্বতন্ত্র প্রার্থীর ৪ জনকে কু*পিয়ে জ*খম...

Image
  ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের থানা রোডস্থ নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হন। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার সকালে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সে সময় ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ২ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে। এরমধ্যে গু...

নির্বাচন

Image
  বিস্তারিত

৫৬ টা কেন্দ্রের তারেক রহমান ..

Image
  বিস্তারিত

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর ও ভোট কেন্দ্র

Image
  আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা থাকা জরুরি। অনেকেই এনআইডি নম্বরকে ভোটার নম্বর মনে করেন, কিন্তু বাস্তবে এই দুটি আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে তথ্য খুঁজতে অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে। নিচে চারটি উপায় তুলে ধরা হলো— ১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে। ২. হটলাইন নম্বর ১০৫ যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত...