Featured Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

Image
  এবার বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের জন্য সাফল্য কামনা করেন এবং উভয় দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। হোয়াইট হাউজ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের উপর ভিত্তি করে যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারষ্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী। আমি আশা করি আপনি নি...


 দুইশ আটত্রিশ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানের শীষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। কোনো কোনো আসনে কোন্দলও দেখা দিয়েছে। বিদ্রোহী প্রার্থীরা মাঠ ছাড়েননি। এ নিয়ে বেশ কিছু আসনে টানাপোড়েন চলছে।

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন, সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত ২৩টিতে দেখা দিয়েছে তীব্র বিরোধ। এসব আসনে মনোনয়নবঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন-সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে। তাদের মতে, পুনর্মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে।

এদিকে ৬৩ আসনের (ফাঁকা) মধ্যে বেশির ভাগ আসনে মিত্রদের ছাড় দেওয়া হতে পারে। এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। চলতি মাসের শেষ দিকে আসন ভাগাভাগি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। এর আগে আরও অন্তত ১১ আসনে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দেবে বিএনপি। এগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও পড়ুন 


Comments

Popular posts from this blog

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন