Featured Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

Image
  এবার বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের জন্য সাফল্য কামনা করেন এবং উভয় দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। হোয়াইট হাউজ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের উপর ভিত্তি করে যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারষ্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী। আমি আশা করি আপনি নি...

যশোরে আপন দুই ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত..


 চাচাতো ভাইকে হত্যার দায়ে যশোরে আপন দুই ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন।


ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের দুইভাই ওসমান ও আলী হোসেন।

তারা ওই গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে। এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে।

অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত দণ্ডিতদেরকে দশ হাজার টাকা করে জরিমানাও করেছেন। হত্যা মামলায় দুই বছরের মাথায় রায় প্রদানের ঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেছেন অতিরিক্ত পিপি।

মামলা সূত্রে জানা যায়, ওসমান ও আলী হোসেনের সাথে জমি নিয়ে তাদের চাচা নুরুল আমিনের ছেলে কামরুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

এর এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কোপান। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। যশোরে জেনারেল হাসপাতালের নিয়ে আসার পর মারা যান কামরুল।

নিহতের পিতা রুহুল আমিন সরদার এ ঘটনায় ওসমান, আলী হোসেন এবং ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক বনি ইসরাইল তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। 

Comments

Popular posts from this blog

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন