Featured Post

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

Image
  এবার বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের জন্য সাফল্য কামনা করেন এবং উভয় দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। হোয়াইট হাউজ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো–প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের উপর ভিত্তি করে যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারষ্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী। আমি আশা করি আপনি নি...

পিলখানা হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

 


পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা সংবাদ সম্মেলনে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দ্রুত জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশের দাবি করেছেন। একই সাথে, হত্যার শিকার পরিবারের নিরাপত্তার জন্যও তারা আওয়াজ তুলেছেন।

২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নির্মমভাবে খুন হন পিলখানায়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১১ মাসের দীর্ঘ তদন্ত শেষে গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে স্বাধীন তদন্ত কমিশন।

প্রতিবেদনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আওয়ামী লীগের নেতাদের, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারত সম্পর্কেও কথা উল্লেখ করা হয়েছে।

একদিন পর সোমবার সকালে, সেনাবাহিনী নিহত হওয়া পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রতিবেদন নিয়ে আলোচনা করে প্রতিটি জড়িত ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা উপস্থাপন করা তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের জন্যও আহ্বান জানান। তবে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনের অনুপস্থিতিতে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে অস্বীকার করেছেন।

Comments

Popular posts from this blog

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা, অতঃপর মেয়ে যা করলেন